1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুর-১ আসনে ধানের শীষের জয়: ৭৮ হাজার ভোটের ব্যবধানে মিল্লাত বিজয়ী লক্ষ্মীপুরে ধানের শীষের জয়জয়কার: ৪টি আসনেই বিএনপির প্রার্থীদের বড় বিজয় শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ—গ্রামজুড়ে চাঞ্চল্য চার দশকে সর্বনিম্ন বিপর্যয়: দেশজুড়ে ‘লাঙ্গলের’ ভরাডুবি, একটিও আসন পায়নি জাপা তারেক রহমানকে নরেন্দ্র মোদীর অভিনন্দন, পাশে থাকার অঙ্গীকার ভারতের শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী রাজশাহী-৬: ধানের শীষের বিশাল জয়, ৫৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী আবু সাঈদ চাঁদ রাজশাহীর ৬ আসনের চূড়ান্ত ফলাফল: ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত বিজয়ী নোয়াখালীতে ধানের শীষের জয়জয়কার: ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপি বিজয়ী পঞ্চগড়-১: সারজিস আলমকে হারিয়ে ব্যারিস্টার নওশাদ জমির জয়ী

শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ—গ্রামজুড়ে চাঞ্চল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর-২ আসনের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে ১২ নম্বর কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। নির্বাচনের আগে করা এক ব্যতিক্রমী মহিষ বাজি এখন এলাকাজুড়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের আগেই উত্তর নাকশী গ্রামের আব্দুর মান্নান ও বালুঘাটা গ্রামের আমীর হোসেনের মধ্যে ব্যতিক্রমী এই বাজিটি হয়। বাজির শর্ত ছিল, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুর মান্নান দেবেন ৫টি মহিষ, আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আমীর হোসেন দেবেন ১টি মহিষ। ভোট গণনা শেষে ফলাফলে শেরপুর-২ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হওয়ায় বাজিতে পরাজিত হন আমীর হোসেন। পরে পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে শুক্রবার সকালে মহিষটি বুঝে নেন উত্তর নাকশীর শিমুলগড়া এলাকার আব্দুল মান্নান।

মহিষ নিয়ে বিজয় মিছিলের মতো করে গ্রামে প্রবেশের সময় উত্তর নাকশীজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই ভিড় করে দেখতে থাকেন এই ব্যতিক্রমী ঘটনার দৃশ্য।

স্থানীয়দের ভাষ্য, নির্বাচনী উত্তাপের মধ্যেও এমন অভিনব বাজি ও তার বাস্তবায়ন এলাকায় কৌতূহল ও বিনোদনের খোরাক জুগিয়েছে, যা দীর্ঘদিন আলোচনায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট