1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুকুরে ভাসছিল চা বিক্রেতার মরদেহ, এলাকায় চাঞ্চল্য টাকার অভাবে চিকিৎসা বন্ধ, পেটে পাথর নিয়ে যন্ত্রণায় ছটফট করছেন সুজন ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: মানববন্ধন বনাম ‘ষড়যন্ত্রের’ পাল্টা দাবি বাঘায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক: পুলিশের সাড়াশি অভিযান জামালপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: দুইজনের কারাদণ্ড শেরপুর-৩ আসনে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না: ভোটের লড়াইয়ে শেষ হাসি কার? বাঘায় তেল পাম্পে ভোগান্তি তুঙ্গে: খুচরা ব্যবসায়ীদের সিন্ডিকেটে জিম্মি সাধারণ মানুষ গুমের রাজনীতি ও নীরব বিবেক: এক কঠিন বাস্তবতার মুখোমুখি লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাকেরগঞ্জে যুবককে পি’টি’য়ে আহত করে মুখে বি/ষ ঢেলে হ/ত্যা/র চেষ্টা!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে যুবককে পি’টি’য়ে আহত করে মুখে বি/ষ ঢেলে হ/ত্যা/র চেষ্টা!

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে আহত করার পর তার মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের পশ্চিম শিয়ালঘুনী গ্রামে এই ঘটনা ঘটে।

আহত যুবক আজিজুল হাওলাদার (২০) বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আজিজুলের পিতা নিজাম হাওলাদার বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণ: পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, কার্গো জাহাজের শ্রমিক আজিজুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকেই এলাকার কিছু বখাটে যুবক তাকে উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। এর প্রতিবাদ করায় বখাটেদের সাথে আজিজুলের বাকবিতণ্ডা হয়।

এরই জেরে শুক্রবার রাতে আজিজুল ও তার বন্ধু বিকাশ পেয়ারপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বিমল মালের বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের পথরোধ করে। অভিযুক্ত চয়ন (২০), শুশিল (২০), মহিবুল (১৯), শুভ (২৫) ও শংকরসহ (১৮) অজ্ঞাত আরও কয়েকজন ধারালো দা, লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে আজিজুলের ওপর ঝাঁপিয়ে পড়ে।

বর্বরতা ও লুটপাট: হামলাকারীরা আজিজুলকে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত করার পর একপর্যায়ে তার মুখে বিষ ঢেলে দেয়। শুধু তাই নয়, সন্ত্রাসীরা আজিজুলের কাছে থাকা একটি মোবাইল ফোন, নগদ ২১ হাজার টাকা এবং গলার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে বন্ধু বিকাশের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা আজিজুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশের বক্তব্য: এ বিষয়ে বাকেরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এস আই ফোরকান জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অধিকতর তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট