1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বকশীগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে ভাই ও ভাতিজাকে দা নিয়ে হ/ত্যা চেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে ভাই ও ভাতিজাকে দা নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরাল

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

বকশীগঞ্জ, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই ও ভাতিজাকে দা নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও গ্রামের জেলখানা রোডে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। রাতেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার বিবরণ: খোঁজ নিয়ে জানা গেছে, গোয়ালগাঁও পশ্চিম পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আবদুল কাদের টিটুর সঙ্গে তার ভাই পুলিশ সদস্য আলী আকবরের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে।

ভুক্তভোগী আবদুল কাদের টিটু অভিযোগ করে বলেন, “মঙ্গলবার বিকেলে আমার দখলীয় ১৯ শতাংশ জমিতে চাষ করতে গেলে ভাই আলী আকবর বাধা দেন। এক পর্যায়ে তিনি মাথায় হেলমেট পরা অবস্থায় নিজের ব্যাগ থেকে একটি দেশীয় অস্ত্র (দা) বের করে আমাকে ও আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসেন। স্থানীয়রা এগিয়ে এলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।”

তিনি আরও অভিযোগ করেন, “আলী আকবর পুলিশ সদস্য হওয়ার দাপট দেখিয়ে আমার বাবার কাছ থেকে কয়েক কোটি টাকার জমি গোপনে লিখে নিয়েছেন। এখন আমার দখলীয় জমিও বেদখলের পাঁয়তারা করছেন। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

অভিযুক্তের বক্তব্য: ভিডিও ভাইরাল এবং হত্যা চেষ্টার অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পুলিশ সদস্য আলী আকবরকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পুলিশের ভাষ্য: এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট