1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শ্রীপুর পৌরবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে
শ্রীপুর পৌরবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারী

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রীপুর, গাজীপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুর পৌরবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও জনপ্রিয় মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারী

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা বয়ে আনে। এই মহিমান্বিত মাসে সিয়াম সাধনা, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আমরা যেমন আত্মশুদ্ধি অর্জন করতে পারি, তেমনি পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের সুযোগ পাই।”

বিল্লাল হোসেন বেপারী তার বার্তায় উল্লেখ করেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে একটি ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। এই মাস কেবল উপবাস থাকার নাম নয়, বরং সত্যনিষ্ঠা, সততা ও মানবিকতা চর্চার মাধ্যমে দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার শ্রেষ্ঠ সময়।

পৌরবাসীকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আসুন, আমরা রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস ও হিংসা-বিদ্বেষ পরিহার করি। মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত ও সৎকর্মে মনোনিবেশ করি। আল্লাহ যেন আমাদের সকল নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করেন। আমিন।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি শ্রীপুর পৌরবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং রমজানের পবিত্রতা বজায় রেখে শান্তি ও শৃঙ্খলার সাথে সিয়াম পালনের অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট