1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে নিষিদ্ধ আ.লীগ কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ, কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে নিষিদ্ধ আ.লীগ কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ, কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বগারচর এলাকা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং আওয়ামী লীগের কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা করেছে আন্দোলনকারীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বগারচর ইউনিয়নের সারমারা বাজারে পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়।

বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শনিবার বিকেল সাড়ে ৫টায় বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ দলীয় নেতাকর্মীরা।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন:

“দেশবিরোধী আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। শহীদ জিয়ার সৈনিকরা জীবিত থাকতে কোনো অপশক্তিকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।”

‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’-এর কঠোর অবস্থান

এদিকে, বিকেলে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামক আন্দোলনকারী সংগঠনের সদস্যরা সারমারা বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড খুলে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ওই কার্যালয়টিকে ‘পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

সংগঠনের পক্ষ থেকে জুলাইযোদ্ধা শহিদুল ইসলাম সানী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।”

ঘটনার প্রেক্ষাপট

জানা গেছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বন্ধ থাকা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন এবং নতুন করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এই খবর ছড়িয়ে পড়লে বকশীগঞ্জের জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও সাধারণ মানুষ ফুঁসে ওঠে, যার প্রেক্ষিতে বিকেলেই এই তীব্র প্রতিবাদ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট