1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে সিএনবি ডিগ্রি কলেজের জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ ইসলামপুর পৌরসভা নির্বাচন: আলোচনায় সাবেক ছাত্রনেতা নাজিম হোসেন নোমান কৃষক সেজে পুলিশের ঝটিকা অভিযান: বাঘায় ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ইফতারের পরেই ধূমপান? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! শেরপুরে ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ী ও জেলা পুলিশের মতবিনিময় সভা চাটখিল-সোনাইমুড়ীতে মাদক, সন্ত্রাস ও দখলদারি চলবে না: ব্যারিস্টার খোকন বাসস এমপ্লয়িজ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে চাটখিলের নুরুজ্জামান বিজয়ী রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক প্রতিবেশি যুবক পলাতক শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: মাদকসহ আটক ১ ইমু-বিকাশ হ্যাকিং ও মাদকে ‘জিরো টলারেন্স’: হুঁশিয়ারি দিলেন এমপি আবু সাইদ চাঁদ

ইসলামপুর পৌরসভা নির্বাচন: আলোচনায় সাবেক ছাত্রনেতা নাজিম হোসেন নোমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
ইসলামপুর পৌরসভা নির্বাচন: আলোচনায় সাবেক ছাত্রনেতা নাজিম হোসেন নোমান

নিজস্ব প্রতিবেদক | জামালপুর মাহফুজুর রহমান সাইমন

ইসলামপুর (জামালপুর): আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক কার্যালয়— সর্বত্রই এখন প্রধান আলোচনার বিষয়, কে হচ্ছেন আগামীর পৌর মেয়র? এই আলোচনায় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির বর্তমান সহ-সংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানের নাম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নির্বাচনী লক্ষ্য ও স্বপ্নের কথা তুলে ধরেন নাজিম হোসেন নোমান। তিনি বলেন, “আমি এই শহরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং ডিজিটাল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমি শাসক নয়, বরং আধুনিক ইসলামপুরের সেবক হতে চাই।”

নির্বাচনী মাঠে নাজিম হোসেন নোমান বেশ কিছু আধুনিক ও জনবান্ধব প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন। তার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে: ১. স্মার্ট নাগরিক সেবা: ঘরে বসেই পৌরসভার সকল সুবিধা নিশ্চিত করা।

২. নগর উন্নয়ন: জলাবদ্ধতা ও যানজটমুক্ত একটি সুশৃঙ্খল শহর গঠন।

৩. নিরাপত্তা নিশ্চিত: পুরো শহরকে সিসিটিভি ক্যামেরা ও উন্নত স্ট্রিট লাইটের আওতায় আনা।

৪. সামাজিক সংস্কার: তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং শক্তিশালী মাদকমুক্ত সমাজ গঠন।

৫. ঐতিহ্য রক্ষা: ইসলামপুরের বিখ্যাত কাঁসা শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতে বিশেষ উদ্যোগ।

দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মাঠপর্যায়ে সাধারণ মানুষের সাথে গভীর যোগাযোগ রক্ষা করে চলেছেন নোমান। দলের প্রতি আনুগত্য এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতির কারণে তাকে নিয়ে বেশ আশাবাদী স্থানীয় বিএনপি ও সাধারণ ভোটাররা।

মনোনয়ন প্রসঙ্গে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি আমাকে মেয়র পদে মনোনয়ন প্রদান করে, তবে আমি বিশ্বাস করি ইসলামপুর পৌরবাসী আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।”

জামালপুর জেলা শহর থেকে ৩০ কিলোমিটার উত্তরে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত এই ঐতিহ্যবাহী পৌরসভাটি কাঁসা শিল্পের জন্য দেশজুড়ে সমাদৃত। ১৯৯৮ সালে গঠিত এই পৌরসভায় ইতিপূর্বে ১৯৯৯, ২০০৪ এবং ২০১১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাজিম হোসেন নোমান যদি দলীয় সমর্থন পান, তবে তার তারুণ্য ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে এবং এতে ইসলামপুর পৌরসভায় বিএনপির অবস্থান আরও সুসংহত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট