
চাটখিল মো. বেল্লাল হোসাইন নাঈম।
ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এমপ্লয়িজ ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নোয়াখালীর চাটখিলের কৃতি সন্তান নুরুজ্জামান।
গতকাল মঙ্গলবার রাজধানীর বাসস ভবন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স-এর মহাসচিব মোশতাক আহমদ।
নির্বাচনে নুরুজ্জামান ছাড়াও বিভিন্ন পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন:
সভাপতি: মো. কামারুল হক
সাধারণ সম্পাদক: মো. জাহাঙ্গীর হোসেন
সহ-সভাপতি: মো. গিয়াস উদ্দিন
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রমজান হোসেন
সাংগঠনিক সম্পাদক: মো. জসিম উদ্দিন
কার্যকরী সদস্য: সাইফুল ইসলাম সবুজ, মো. ইসমাইল হোসেন পলাশ ও মো. কামরুজ্জামান লিটন।
বাসস এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচনে নুরুজ্জামান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাটখিল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষীরা তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।