1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাসিকের সেবক হিসেবে কাজ করতে চাই, প্রশাসনিক দায়িত্ব নিয়ে মুখ খুললেন রিটন নকলায় বিএসটিআই লোগো জালিয়াতি ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি: ২ প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুইজনের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হারানো বিজ্ঞপ্তি।নিউজ গ্রামবাংলা রাজশাহীর রাজনীতিতে আস্থার প্রতীক মাহফুজুর রহমান রিটন: এবার আলোচনায় রাসিক প্রশাসক হিসেবে ভরপাশা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়তে চান গণমাধ্যম ব্যক্তিত্ব খান মেহেদী জামালপুরে মূলধারার সাংবাদিকতা সংকটে: ‘ভুয়া’র দাপটে ম্লান পেশাদারিত্ব, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৩ ঘণ্টার ব্যবধানে দেশে ফের ভূমিকম্পের কম্পন ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

ইন্টারপোলের রেড নোটিশে টিউলিপ সিদ্দিক: ফ্ল্যাট আত্মসাতের মামলায় আদালতের নির্দেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের মামলার তথ্য অনুযায়ী, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো মূল্য পরিশোধ না করেই ক্ষমতার প্রভাবে দখলে নেওয়ার অভিযোগ রয়েছে। পরবর্তীতে তিনি ওই ফ্ল্যাটটি নিজের নামে নিবন্ধন করে নেন। এই ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার অন্য আসামিরা হলেন— রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সারদার মোশাররফ হোসেন এবং তার সহকর্মী শাহ মো. খসরুজ্জামান।

আদালতে শুনানির সময় তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন যে, আসামি বর্তমানে দেশত্যাগ করেছেন এবং মামলার আলামত নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। এসব দিক বিবেচনা করে আদালত তাকে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরুর অনুমতি দেন।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে টিউলিপ সিদ্দিক ও সারদার মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আগামী ৮ মার্চের মধ্যে এই পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা এবং ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য। তবে বাংলাদেশের আদালতে এই দুর্নীতির মামলায় তাকে পলাতক হিসেবে গণ্য করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট