1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাসিকের সেবক হিসেবে কাজ করতে চাই, প্রশাসনিক দায়িত্ব নিয়ে মুখ খুললেন রিটন নকলায় বিএসটিআই লোগো জালিয়াতি ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি: ২ প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুইজনের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হারানো বিজ্ঞপ্তি।নিউজ গ্রামবাংলা রাজশাহীর রাজনীতিতে আস্থার প্রতীক মাহফুজুর রহমান রিটন: এবার আলোচনায় রাসিক প্রশাসক হিসেবে ভরপাশা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়তে চান গণমাধ্যম ব্যক্তিত্ব খান মেহেদী জামালপুরে মূলধারার সাংবাদিকতা সংকটে: ‘ভুয়া’র দাপটে ম্লান পেশাদারিত্ব, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৩ ঘণ্টার ব্যবধানে দেশে ফের ভূমিকম্পের কম্পন ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট হৃদয় রহমান।

২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হয়ে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহত হন। এই ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে ১২ নম্বর আসামি করা হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও চারটি মামলা করা হয়।

এর আগে গত নভেম্বর মাসে এই পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন আইভী। তবে পরবর্তীতে আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে দেয়। এরপর নতুন করে তাকে এই পাঁচ মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়। গত বছরের মে মাসে মিনারুল হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন নিম্ন আদালত। আজ হাইকোর্টের এই আদেশের ফলে আইভীর আইনি লড়াইয়ে নতুন মোড় এলো।

নথি অনুযায়ী, মিনারুল ইসলাম নিহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় আইভীসহ আরও অনেককে অজ্ঞাতনামা আসামি হিসেবেও অভিযুক্ত করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত আজ তাকে জামিন প্রদানের সিদ্ধান্ত জানালেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট