1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাকেরগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জনপ্রিয় সোহাগ মাঝি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জনপ্রিয় সোহাগ মাঝি

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন সোহাগ মাঝি। তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।

সোহাগ মাঝি বর্তমানে বাকেরগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ডের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনকালে তিনি নিষ্ঠা ও সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি পৌরসভা এলাকার সন্তান হিসেবে আজীবন জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কাউন্সিলর পদপ্রার্থী সোহাগ মাঝি বলেন, “আমি দুর্নীতিমুক্ত বাকেরগঞ্জ গড়তে চাই। পৌরবাসীর উন্নত জীবন নিশ্চিত করতে আমি কাজ করে যেতে চাই। আমি ৮ নং ওয়ার্ডবাসীর কাছে আমার যোগ্যতা প্রমাণের সুযোগ চাই।”

৮ নং ওয়ার্ডের বাসিন্দা ও গণমাধ্যমকর্মী মোঃ সানি সোহাগ মাঝির বিষয়ে বলেন:

“সোহাগ মাঝি অত্যন্ত সৎ, ভালো এবং মিশুক মনের মানুষ। তিনি বাকেরগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সবসময় অংশগ্রহণ করেন এবং নিজ উদ্যোগে সবার পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করেন। আমরা আশাবাদী, সোহাগ মাঝি জনপ্রতিনিধি হলে ৮ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন হবে।”

স্থানীয়রা মনে করছেন, সোহাগ মাঝির মতো তরুণ ও সৎ নেতৃত্ব আসন্ন নির্বাচনে পরিবর্তনের হাওয়া নিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট