1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নালিতাবাড়ীতে টিসিবির পণ্য ‘উধাও’: ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে টিসিবির পণ্য ‘উধাও’: ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার নির্ধারিত পণ্য ঘাটতি থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভা চত্বরে মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ নামক এক ডিলারের মাধ্যমে এই ট্রাকসেল কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

ঘটনার বিবরণ: এদিন প্রায় ৪০০ জন ভোক্তার জন্য টিসিবি পণ্য বরাদ্দ ছিল। বিতরণ চলাকালে স্থানীয় ভোক্তারা পণ্যের পরিমাণে কম হওয়ার অভিযোগ তুললে ট্রাকে থাকা মালামাল যাচাই করা হয়। প্রাথমিক হিসাবে দেখা যায়, প্রায় ৯০ জন ভোক্তার জন্য বরাদ্দকৃত পণ্য উধাও হয়ে গেছে। এ খবর ছড়িয়ে পড়লে অপেক্ষমাণ সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ডিলার ও পৌরসভার কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে নিয়মিতভাবে এভাবে ১০০ থেকে ১৫০ জন ভোক্তার পণ্য সরিয়ে ফেলা হচ্ছে।

কর্তৃপক্ষের পদক্ষেপ: খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। তিনি ঘটনার প্রাথমিক সত্যতা পান এবং ট্রাক থেকে বেশ কিছু খালি তেলের কার্টন উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেন।

সংশ্লিষ্টদের বক্তব্য: এ বিষয়ে মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবুল বাশার দাবি করেন, পণ্য কম থাকার বিষয়টি তার জানা ছিল না। তবে অভিযোগ ওঠার পর তিনি বিকল্প ব্যবস্থায় পণ্য সরবরাহ করেছেন বলে জানান।

অন্যদিকে, তদারকির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিস্ময় প্রকাশ করে বলেন, “পণ্য বিতরণের বিষয়টি আমাকে ডিলার বা অন্য কেউ আগে থেকে জানায়নি। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান জানান, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্তে যদি অনিয়ম প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট