1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে অটোভ্যান চুরি ও ছিনতাইয়ের মহোৎসব: প্রশাসনের ব্যর্থতায় ফুঁসে উঠেছে জনতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে অটোভ্যান চুরি ও ছিনতাইয়ের মহোৎসব: প্রশাসনের ব্যর্থতায় ফুঁসে উঠেছে জনতা

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অটোভ্যান, অটোরিকশা চুরি ও ছিনতাই ব্যাপক হারে বেড়ে যাওয়া এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ রোববার (১৫ মার্চ) দুপুরে ‘বকশীগঞ্জ সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে বাসস্ট্যান্ড মোড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সিসি ক্যামেরা থাকলেও ধরাছোঁয়ার বাইরে চোরচক্র

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বকশীগঞ্জে কিছুদিন ধরে আশঙ্কাজনক হারে অটোরিকশা ও ভ্যান চুরির ঘটনা ঘটছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চোর শনাক্ত বা মালামাল উদ্ধারে পুলিশের কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো বড় চোরচক্রকে আটক করতে না পারায় পুলিশের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী চালক ও স্থানীয়রা।

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

মানববন্ধনে প্রধান বক্তা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বলেন, “বকশীগঞ্জে চোরদের রাজত্ব চলছে। সিসি ক্যামেরা থাকার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকের পর যদি চোরদের আটক করা না হয়, তবে পরবর্তীতে বকশীগঞ্জ থানায় অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হবো।” এ সময় তিনি বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের তীব্র সমালোচনা করেন।

শ্রমিকদের দুর্ভোগ ও তেলের সংকট

মানববন্ধনে অংশগ্রহণকারী অটোরিকশা ও ভ্যান চালকরা জানান, একদিকে চুরি ও ছিনতাইয়ের আতঙ্ক, অন্যদিকে বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে তাদের পকেট কাটা হচ্ছে। এসব সমস্যার সমাধানে প্রশাসনের কোনো তদারকি নেই বললেই চলে।

উপস্থিত ছিলেন যারা

মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী মানুষ ও কয়েকশ চালক অংশ নেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমির হোসেন, ফয়সাল আহমেদ, সাকিব হাসান ও মো. তামিম প্রমুখ।

বক্তারা অবিলম্বে বকশীগঞ্জ এলাকাকে চোর ও ছিনতাইকারীমুক্ত করতে এবং জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট