1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বাঘায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খনন: আটক ২, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
বাঘায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খনন: আটক ২, ৫০ হাজার টাকা জরিমানা

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘা উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পুকুর খননের দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা-তেথুলিয়ার জুলাপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।

লাল পতাকা ও ব্যাটারি জব্দের পরেও চলছিলো খনন

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাপাড়া গ্রামে বেশ কিছুদিন ধরে একদল অসাধু ব্যক্তি অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করে আসছিল। খবর পেয়ে এর আগে উপজেলা প্রশাসন সেখানে লাল পতাকা উড়িয়ে কাজ বন্ধের নির্দেশ দেয় এবং ভেকু মেশিনের ব্যাটারি খুলে নিয়ে যায়। কিন্তু প্রশাসনের এই কঠোর অবস্থানের পরেও অসাধু চক্রটি পুনরায় পুকুর খনন শুরু করে।

অভিযান ও জরিমানা

আবারও অবৈধ খননের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি আজ সকালে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের বক্তব্য

এ বিষয়ে বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, “বাউসা ইউনিয়নে অবৈধভাবে পুকুর খনন চলছিল। আমরা এর আগেও বাধা দিয়েছিলাম। আজ পুনরায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে আর এমন অবৈধ কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, ফসলি জমি রক্ষায় এবং অবৈধ পুকুর খনন বন্ধে বাঘা উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট