1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত: অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শেরপুরে শতাধিক অসহায় পরিবার ও শিশুদের মাঝে ‘মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’-এর ঈদ উপহার বিতরণ শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ হাবিবুল্লাহ নগর ইউনিয়নবাসী ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক রাজু সরকার নন্নী ইউনিয়নবাসী ও নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ সরকার রাজশাহীতে পরিচ্ছন্নকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ: প্রথমবারের মতো পেলেন ১২৩৭ কর্মী লক্ষ্মীপুরে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ: উদ্ধারে বাজুসের ১২ ঘণ্টার আল্টিমেটাম ঝিনাইগাতীতে ৪০ নওমুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার ও তারবিয়াতি মজলিশ অনুষ্ঠিত বাকেরগঞ্জে পা হারানো প্রতিবন্ধী সোহেলের পাশে ‘গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন’

বাকেরগঞ্জে পা হারানো প্রতিবন্ধী সোহেলের পাশে ‘গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে পা হারানো প্রতিবন্ধী সোহেলের পাশে ‘গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন’

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি | 

বাকেরগঞ্জ (বরিশাল): বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে এক অসহায় প্রতিবন্ধী পরিবারের দুর্দশার খবর পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”

জানা গেছে, সম্প্রতি পা হারানো শারীরিক প্রতিবন্ধী সোহেল মিয়ার পরিবার চরম আর্থিক সংকটে দিনাতিপাত করছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে গত ১৬ মার্চ ২০২৬, সোমবার বিকেলে সংগঠনটির কর্মীরা ওই পরিবারের জন্য চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে সোহেলের বাড়িতে উপস্থিত হন।

সংগঠনটির এই মানবিক উদ্যোগের প্রশংসা করে গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম কাইয়ুম খান বলেন, “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন সবসময়ই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তাদের এই ধরনের মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।”

মুঠোফোনে সৌদি আরব থেকে সংগঠনের সভাপতি মোঃ শাহাদাত হোসেন তালুকদার বলেন, “আমরা তরুণদের নিয়ে একটি মানবিক সমাজ গড়তে চাই। সোহেলের পরিবারের মতো এমন অসহায় মানুষের পাশে আমরা সবসময় থাকবো। ভবিষ্যতেও মানুষের কল্যাণে আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা সমাজের সামর্থ্যবানদেরও এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট