1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

লক্ষ্মীপুরে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ: উদ্ধারে বাজুসের ১২ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি | 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে এক জুয়েলার্স ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত ব্যবসায়ী মান্দারি বাজারের মেসার্স সীমা জুয়েলার্সের মালিক বাবু বিজয় কুরী। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সমীর কর্মকার জানান, সোমবার (১৬ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই অপহরণের ঘটনা ঘটে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির নেতারা প্রশাসনের কাছে অবিলম্বে আগামী ১২ ঘণ্টার মধ্যে অপহৃত ব্যবসায়ী বিজয় কুরীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে উদ্ধার না হলে কঠোর ও রাজপথের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

অপহৃতের ছেলে পিকলু কুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার বাবাকে তুলে নিয়ে গেছে বলে তাদের প্রবল সন্দেহ। তিনি আরও বলেন, “ঘটনার পরপরই আমরা ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। তবে এখনো পর্যন্ত আমার বাবাকে উদ্ধার করা সম্ভব হয়নি।”

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, “আমরা ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে এবং জড়িতদের আইনের আওতায় আনতে দ্রুত প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ব্যবসায়ী অপহরণের এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট