1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত: অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শেরপুরে শতাধিক অসহায় পরিবার ও শিশুদের মাঝে ‘মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’-এর ঈদ উপহার বিতরণ শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ হাবিবুল্লাহ নগর ইউনিয়নবাসী ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক রাজু সরকার নন্নী ইউনিয়নবাসী ও নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ সরকার রাজশাহীতে পরিচ্ছন্নকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ: প্রথমবারের মতো পেলেন ১২৩৭ কর্মী লক্ষ্মীপুরে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ: উদ্ধারে বাজুসের ১২ ঘণ্টার আল্টিমেটাম ঝিনাইগাতীতে ৪০ নওমুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার ও তারবিয়াতি মজলিশ অনুষ্ঠিত বাকেরগঞ্জে পা হারানো প্রতিবন্ধী সোহেলের পাশে ‘গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন’

হাবিবুল্লাহ নগর ইউনিয়নবাসী ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক রাজু সরকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
হাবিবুল্লাহ নগর ইউনিয়নবাসী ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক রাজু সরকার

এইচ এম আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার | 

শাহজাদপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭ নং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রাজু সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসী এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রতনকান্দি গ্রামের বাসিন্দা ও তরুণ সমাজসেবক রাজু সরকার এক শুভেচ্ছা বার্তায় বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে এক অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা। এই উৎসব আমাদের ধৈর্য, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। দেশের এই বর্তমান পরিস্থিতিতে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে ঈদের আনন্দ সবার মাঝে, বিশেষ করে অসহায় মানুষের মাঝে ভাগ করে নিতে পারি—এই প্রত্যাশাই করি।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, এটাই আমার কাম্য।”

পরিশেষে তিনি হাবিবুল্লাহ নগর ইউনিয়নবাসীসহ দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পুনরায় ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট