1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের কঠোর অ্যাকশন: জরিমানা ও সরবরাহ স্বাভাবিক নালিতাবাড়ীতে ব্যতিক্রমী ফুটবল লড়াই: সভাপতিকে হারিয়ে সাধারণ সম্পাদকের দল জয়ী কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে কাঠমিস্ত্রি নিহত, ভায়রা ও তার ছেলেদের বিরুদ্ধে হামলার অভিযোগ নান্দাইলে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে একাত্তর টিভির সাংবাদিক তরিকুলের বাসায় দুর্ধর্ষ চুরি ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি

নান্দাইলে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
নান্দাইলে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, নান্দাইল (ময়মনসিংহ) | ২৩ মার্চ ২০২৬

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উদ্যোগে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ ২০২৬) সকাল ১১টায় উপজেলার রায়পাশা এলাকায় অবস্থিত মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ জাকারিয়ার কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। মুফতি নাসির উদ্দিন ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমীন মুছাঈদ।

বিশেষ অতিথি ছিলেন। মাওলানা আশরাফ আলী (উপদেষ্টা ও সাবেক সভাপতি) ও মাওলানা আলাল উদ্দিন। সংগঠনের সভাপতি মুফতি বুরহান উদ্দিন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহসভাপতি মুফতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি রিয়াদ এলাহী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন ও প্রচার সম্পাদক মুফতি জাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইমরান হোসেন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আহাদ এলাহী, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা রাসেল, মাওলানা আবুযর, মাওলানা আবু হানিফ, মাওলানা আসাদুল্লাহ, হাফেজ মুহিবুল্লাহ ও মাওলানা শাহ ওয়ালী উল্লাহসহ স্থানীয় আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, কওমী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট