1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

তেঁতুলিয়ায় ঠিকাদারের বিল আত্মসাতের অভিযোগ: কাঠগড়ায় ইউএনও ও অফিস সহকারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
তেঁতুলিয়ায় ঠিকাদারের বিল আত্মসাতের অভিযোগ: কাঠগড়ায় ইউএনও ও অফিস সহকারী

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার (পঞ্চগড়):

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সম্পন্ন হওয়া উন্নয়ন প্রকল্পের বিল বেআইনিভাবে উত্তোলন ও আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আফরোজ শাহীন খসরু এবং পিআইও অফিসের সাবেক অফিস সহকারী মোঃ জহির হোসেনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণ:

অভিযোগ সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স রবি ট্রেডার্স’-এর প্রোপাইটর মোঃ রবিউল ইসলাম বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় ৭৯ লাখ টাকার কাজ সম্পন্ন করেন। কাজের অর্ধেক বিল পরিশোধ করা হলেও বাকি অর্থ ছাড় নিয়ে শুরু হয় জটিলতা।

ভুক্তভোগী ঠিকাদার রবিউল ইসলামের দাবি, কমিশন বাদে তার পাওনা ছিল ৩০ লাখ টাকার বেশি। কিন্তু তার অজান্তেই ২০ লাখ টাকা উত্তোলন করে নেওয়া হয়। পরবর্তীতে তার ব্যাংক হিসাবে মাত্র ৩ লাখ টাকা জমা দেওয়া হলেও বাকি প্রায় ১২ লাখ টাকা এখনও পাননি তিনি।

হয়রানি ও দুর্নীতির অভিযোগ:

ঠিকাদার রবিউল ইসলাম আরও অভিযোগ করেন, বিল পাসের জন্য তাকে দীর্ঘ সময় ইউএনও কার্যালয়ে হয়রানির শিকার হতে হয়েছে। বারবার অফিসে ঘোরানো এবং বিলে স্বাক্ষর নিতে তাকে ঢাকা পর্যন্ত যেতে হয়েছে। তিনি দাবি করেন, ইউএনও সরাসরি টাকা না নিলেও অফিস সহকারী জহির হোসেনের মাধ্যমে মোটা অঙ্কের কমিশন গ্রহণ করতেন। একটি কল রেকর্ডিংয়ের বরাত দিয়ে তিনি এই অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন।

অভিযুক্তদের বক্তব্য:

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আফরোজ শাহীন খসরু বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি এসব বিষয়ে কিছুই জানি না। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।”

অন্যদিকে, অভিযুক্ত সাবেক অফিস সহকারী জহির হোসেন নিজের সম্পৃক্ততার আভাস দিয়ে বলেন, “এটা তেমন বড় কোনো বিষয় নয়। আমরা একসাথে কাজ করতাম। আমারই ভুল হয়েছে। বিষয়টি আমরা নিজেদের মধ্যে সমাধান করে নেব।”

জনমনে ক্ষোভ:

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এমন গুরুতর দুর্নীতির অভিযোগে স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর মতে, প্রায়ই কর্মকর্তাদের দুর্নীতির শাস্তি হিসেবে শুধু ‘বদলি’ করা হয়, যা পর্যাপ্ত নয়। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট