1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পঞ্চগড়ে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত পুলিশ সদস্য আশঙ্কাজনক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত পুলিশ সদস্য আশঙ্কাজনক

মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মকছেদ আলী বাইসাইকেল নিয়ে মহাসড়কে উঠছিলেন। এসময় বোদা থানায় কর্মরত পুলিশ সদস্য হুমায়ুন কবির মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই মহাসড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

উদ্ধার ও চিকিৎসা

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সঞ্জয় কুমার রায় জানান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই মকছেদ আলীর মৃত্যু হয়েছে।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহ সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট