1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগতিতে খাল থেকে ১৩৬০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, চোরাকারবারিরা পলাতক লক্ষ্মীপুরে জ্বালানি ও বিদ্যুৎ সংকটে ব্যাহত সেচ: বোরো আবাদ নিয়ে দিশেহারা কৃষক পঞ্চগড়ে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত পুলিশ সদস্য আশঙ্কাজনক শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে (প্লেস) নবাগত প্রধান শিক্ষকের যোগদান ও ফুলেল অভ্যর্থনা পাঁচবিবিতে স্ত্রীর ওপর অভিমানে বাকপ্রতিবন্ধী স্বামীর আ’ত্মহ’ত্যা বকশীগঞ্জে হেলমেট ও লাইসেন্সবিহীন চালকদের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা রামগতিতে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা অস্ত্রসহ জমি দখল মিশন নসাৎ: বাকেরগঞ্জে আতঙ্কে ভুক্তভোগী পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা লক্ষ্মীপুরে বিদেশি মদ, ইয়াবা ও পিস্তলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সংসদ সদস্য আবুল হোসেন খানকে পটুয়াখালীবাসীর বিশেষ সম্মাননা প্রদান

রামগঞ্জে সাবেক পৌর ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি |  আপডেট: ০১ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে শরীফ হোসেন (৩৭) নামে সাবেক এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের টামটা গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শরীফ হোসেন ওই গ্রামের রৌশন আলী পাটোয়ারী বাড়ির আবদুল লতিফের ছোট ছেলে। তিনি রামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ঘটনার বিবরণ স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে পরিবারের সদস্যরা শরীফ হোসেনকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পুলিশের বক্তব্য রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, “নিহত শরীফ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। এর আগেও একবার তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। আমরা বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।”

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট