1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিলে জমি বিরোধে হামলা ও ২ জন আহত: আদালতের আদেশ অমান্য করে প্রাণনাশের হুমকি শেরপুরে তেল পাম্পে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ঝটিকা অভিযান: নিরবচ্ছিন্ন তেল বিক্রির নির্দেশ শ্রীবরদীতে ট্রাঙ্কে হাত-পা বাঁধা মরদেহের পরিচয় শনাক্ত: চালকসহ পিকআপ ভ্যান আটক প্রধানমন্ত্রীর উপহার পেলেন রাজশাহীর অটোরিকশা চালক টুলি বেগম বাকেরগঞ্জে ক্লিনিক বাণিজ্যে জিম্মি রোগীরা: সেবার নামে হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্য সেতু নয় যেন মৃত্যুফাঁদ: নান্দাইলের ভোরাঘাট সেতুতে চরম ঝুঁকিতে জনজীবন শেরপুরে চার বোনের আর্তনাদ: জমি দখল ও প্রাণনাশের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাকেরগঞ্জের ‘মানবিক ইউএনও’ রুমানা আফরোজের ভোলা সদরে বদলি কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৬ জেলের কারাদণ্ড, নৌকা ও জাল জব্দ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পেলেন আরিফুর রহমান খান

চাটখিলে জমি বিরোধে হামলা ও ২ জন আহত: আদালতের আদেশ অমান্য করে প্রাণনাশের হুমকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
চাটখিলে জমি বিরোধে হামলা ও ২ জন আহত: আদালতের আদেশ অমান্য করে প্রাণনাশের হুমকি

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, চাটখিল (নোয়াখালী) | ৩ এপ্রিল, ২০২৬

চাটখিল: নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব পরকোট গ্রামের হামিদ উল্যা মুন্সী পুরাতন বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব পরকোট গ্রামের মাইন উদ্দিনের পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তিতে প্রতিপক্ষরা জোরপূর্বক প্রবেশ করে নির্মাণ কাজ শুরু করে। মাইন উদ্দিন এতে বাধা দিলে প্রতিপক্ষ জাকির হোসেন (৫৫), সুমন হোসেন (৩০), কামাল হোসেন (৪৫), মমতাজ বেগম (৫৫), নজির আহম্মদ (৫০), সাদ্দাম হোসেন (৩২) ও আবদুল মালেক (৪০) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়।

পুলিশের উপস্থিতি ও পুনরায় হামলা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগী ৯৯৯ নম্বরে কল করলে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। তবে অভিযোগ রয়েছে, পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা পুনরায় সংঘবদ্ধ হয়ে মাইন উদ্দিন ও তার ভাই সিরাজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। কাঠের বাটাম ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধরে তারা গুরুতর আহত হন। এ সময় অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকিও প্রদান করে।

চিকিৎসাধীন ও আইনি পদক্ষেপ

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং আদালতের পক্ষ থেকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও অভিযুক্তরা তা অমান্য করে এই হামলার ঘটনা ঘটিয়েছে।

পুলিশের বক্তব্য

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট