1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ১ মিলিয়ন অনুসারী হতেই ‘নিখোঁজ’ ভাইরাল তাজু ভাইয়ের পেজ জামালপুরে সিসিটিভি ফুটেজ ভাইরাল: নির্মাণাধীন বাসায় চুরির ঘটনায় দুই নারীসহ গ্রেপ্তার ৪ চরপুটিমারীতে যুবদল নেতার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ: মানববন্ধন নিয়ে বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া শ্রীবরদীর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন মাহমুদুল হক রুবেল শেরপুরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বেকারিকে জরিমানা ও মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড পঞ্চগড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ চাটখিলে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন জামালপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলামের দায়িত্ব গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা চাটখিলে দুই হাসপাতালকে দেড় লক্ষ টাকা জরিমানা; ওটি ও কেবিন সিলগালা

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা: প্রধান আসামিসহ দুই জামায়াত নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা: প্রধান আসামিসহ দুই জামায়াত নেতা গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় ঢুকে ওসিসহ পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিসহ দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক পলাশ আহমেদ (৩৫)। তিনি পৌর শহরের গৃধারীপুর গ্রামের নুর মোহাম্মাদের ছেলে। গ্রেপ্তারকৃত অপরজন মামলার ৪ নম্বর আসামি গোলজার রহমান (৩৪)। তিনি পৌর যুব জামায়াতের সাবেক সেক্রেটারি এবং পৌর শহরের বৈরী হরিণবাড়ি গ্রামের মধু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দিবাগত রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট