1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ১ মিলিয়ন অনুসারী হতেই ‘নিখোঁজ’ ভাইরাল তাজু ভাইয়ের পেজ জামালপুরে সিসিটিভি ফুটেজ ভাইরাল: নির্মাণাধীন বাসায় চুরির ঘটনায় দুই নারীসহ গ্রেপ্তার ৪ চরপুটিমারীতে যুবদল নেতার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ: মানববন্ধন নিয়ে বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া শ্রীবরদীর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন মাহমুদুল হক রুবেল শেরপুরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বেকারিকে জরিমানা ও মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড পঞ্চগড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ চাটখিলে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন জামালপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলামের দায়িত্ব গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা চাটখিলে দুই হাসপাতালকে দেড় লক্ষ টাকা জরিমানা; ওটি ও কেবিন সিলগালা

বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শাহিন হাওলাদার, বাকেরগঞ্জ (বরিশাল): সারাদেশে ন্যায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রবিবার (৫ এপ্রিল) সকালে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুধলমৌ এলাকার নাজিম আলী মৃধার বাড়ি সংলগ্ন টিকাদান কেন্দ্রে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার।

উদ্বোধনী বক্তব্যে জিয়া উদ্দিন হায়দার বলেন, “দেশে বর্তমানে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রাথমিকভাবে টিকা প্রদান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে।” তিনি শিশুদের সুরক্ষায় কোনো ধরনের আতঙ্কিত না হয়ে সময়মতো টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, স্থানীয় পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাস্থ্যকর্মীরা।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, বরিশাল বিভাগে গত ৪ এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১ জন সন্দেহজনক কারণে মারা গেছেন। বর্তমানে বিভাগের ছয় জেলায় ৪৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ২৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ক্রমবর্ধমান এই সংক্রমণের ঝুঁকি এড়াতেই এই জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সরকারের এই দেশব্যাপী টিকাদান কর্মসূচি সফল করতে কারিগরি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করছে আন্তর্জাতিক সংস্থা Gavi, the Vaccine Alliance, UNICEF এবং World Health Organization (WHO)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্ধারিত সময়সূচী অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শিশুদের এই টিকা প্রদান নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট