1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চাটখিলে সন্ত্রাসী হামলায় ২ যুবদল নেতা গুরুতর আহত; একজন ঢাকায় প্রেরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
চাটখিলে সন্ত্রাসী হামলায় ২ যুবদল নেতা গুরুতর আহত; একজন ঢাকায় প্রেরণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি | ১০ এপ্রিল ২০২৬

চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিলে বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক সন্ত্রাসী হামলায় ফয়েজ মোল্লা (৩২) ও কামাল হোসেন (৪৫) নামে দুই যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ফয়েজ মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

প্রতিবাদের জেরে হামলা!

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদল নেতা ফয়েজ মোল্লা চাটখিলের শংকরপুর গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে নিজ বাড়ির সামনেই একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন।

এলাকাবাসী জানান, ফয়েজ মোল্লা এলাকায় অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। এছাড়া রাজনৈতিকভাবে তার বলিষ্ঠ অবস্থান দলের অভ্যন্তরে একশ্রেণির নেতাকর্মী সহজভাবে মেনে নিতে পারছিলেন না। হামলার পর তাকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে দ্রুত ঢাকায় রেফার করেন।

পারিবারিক শত্রুতার জেরে আহত আরও এক নেতা

অন্যদিকে, চাটখিলের ছোটজীব নগর গ্রামের দুলাল মেম্বার বাড়ির আব্দুর রবের ছেলে যুবদল নেতা কামাল হোসেনকে পারিবারিক শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা হামলা করে আহত করেছে। তিনি বর্তমানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের বক্তব্য

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট