1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে রাতের আঁধারে ৩ বিঘা জমির ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে রাতের আঁধারে ৩ বিঘা জমির ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জ, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের তিন বিঘা জমির বোরো ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামে এই অমানবিক ঘটনা ঘটে।

এতে করে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক সানোয়ার হোসেন ও তার পরিবার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কৃষক সানোয়ার হোসেন জমিতে কাজ করতে গিয়ে দেখেন তার রোপণ করা ধানের চারাগুলো উপড়ে ফেলা হয়েছে। তিন বিঘা জমির কচি ধানের চারা নষ্ট হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ক্ষতিগ্রস্ত কৃষক সানোয়ার হোসেন অভিযোগ করে বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মজাহার আলী, মান্নান ও হুমায়ুন কবিরসহ তাদের লোকজন আমার ধান ক্ষেত বিনষ্ট করেছে। আমি অনেক কষ্ট করে এই ফসল বুনেছিলাম। আমি এই অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, “ফসলের ক্ষতি করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট