1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে গ্রামীণ সড়কের পাশে ৬ হাজার সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে শেরপুর জেলা পরিষদ সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাটখিলে ১৫ বছর সংস্কারহীন খিলপাড়া-দেলিয়াই সড়ক; দুর্ভোগে হাজারো মানুষ বকশীগঞ্জে ধান ক্ষেত থেকে পরিত্যক্ত ড্রামভর্তি অকটেন উদ্ধার বকশীগঞ্জে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে কেয়ারটেকারকে ফাঁসাতে পরিকল্পিত লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি বকশীগঞ্জে পুকুরে মিললো মুক্তিযুদ্ধের মর্টারশেল! এলাকায় চাঞ্চল্য। সাংবাদিক বাচ্চুর ওপর হা’মলা: ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আল্টিমেটাম

সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, গাজীপুর গাজীপুরে সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একইসাথে দোষীদের দ্রুত বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।” তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আহত সাংবাদিকের উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব রিংকুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন:

  • এম নজরুল ইসলাম, অর্থ সম্পাদক, ঢাকা প্রেসক্লাব।

  • এম এইচ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক, ঢাকা প্রেসক্লাব।

  • মোঃ কালিমুল্লাহ ইকবাল, সাধারণ সম্পাদক, টঙ্গী প্রেসক্লাব।

  • এ কে এম আজিজুল হক, কেন্দ্রীয় সভাপতি, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন।

  • মোঃ মনির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন।

  • কামাল খান, সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর স্থানীয় এক সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট