1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ প্রদাণের কথা ভাবছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ প্রদাণের কথা ভাবছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। কৃষকদের জন্য কৃষক কার্ড এবং দুস্থদের জন্য ফ্যামিলি কার্ডের পর এবার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার।

শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন। শিশুদের জন্মগত ঠোঁট ও তালুকাটা সচেতনতা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হাসপাতালগুলোতে থাকবে বিশেষ নজরদারী মন্ত্রী তার বক্তব্যে বলেন, “সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে দেশের হাসপাতালগুলোর ওপর বিশেষ নজরদারীর ব্যবস্থা করা হবে”। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যেন সাধারণ মানুষের মাঝে যথাযথভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হয়। এজন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সাধারণ মানুষের সাথে মিশে কাজ করার আহ্বান জানান তিনি।

মেডিক্যাল ক্যাম্প ও ভিত্তিপ্রস্তর স্থাপন চাইল্ড হেলথ এওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে এবং ড্যাবের মানবাধিকার বিষয়ক সহসম্পাদক ডা: আসলামুল ইসলাম রুদ্রের আয়োজনে এই মেডিক্যাল ক্যাম্পটি পরিচালিত হয়। অনুষ্ঠান শেষে ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।

এর আগে, মন্ত্রী মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

উপস্থিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহসভাপতি এম রতন হায়দার এবং মন্ত্রীর সহধর্মীনি ডা: রেশমা আনাম। এছাড়াও মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন এবং অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রকাশকাল: ২ মে, ২০২৬।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট