1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুলিশের উপস্থিতিতেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই: তুঙ্গে বিতর্ক পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু ফ্যাসিস্ট সরকার ২০০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে: হুইপ আশরাফ উদ্দিন নিজান ডিমলায় ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা আটক নান্দাইলে কৃষকের গোয়ালঘরে আগুন, গরুসহ পুড়ে ছাই; ক্ষতি আড়াই লাখ টাকা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়: ডিমলায় গুরু-ভক্তির অনন্য দৃষ্টান্ত

ডিমলায় ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
ডিমলায় ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মো. মমিনুর রহমান (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মমিনুর রহমান বালাপাড়া এলাকার লতিফুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মমিনুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি শোভানগঞ্জসহ ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে মাদকাসক্তদের কাছে গাঁজা সরবরাহ করে আসছিলেন। তাঁর এই কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

ডিমলা থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল শোভানগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মমিনুরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, বর্তমান সরকারের ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং এলাকাকে মাদকামুক্ত করতে পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিমলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মমিনুরকে পুলিশি পাহারায় নীলফামারী আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে তাঁকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “মাদক এই সমাজের জন্য একটি অভিশাপ। মাদকাসক্তদের পাশাপাশি এর কারবারিদের ধরতে আমাদের বিশেষ অভিযান নিয়মিত চলছে। মাদকের সঙ্গে জড়িত কেউ যাতে ছাড় না পায়, সে বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। জনস্বার্থে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে ডিমলাকে সম্পূর্ণ মাদকামুক্ত করার দাবি তুলেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট