1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ‘মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে’: কলসকাঠীর মতবিনিময় সভায় রেজাউল কবির রেজা মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা, রাজস্ব উদ্বৃত্ত ১৩ কোটি টাকা ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন ও মরিচ বীজসহ সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হ/ত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল

বাকেরগঞ্জে ‘Humanity And Sports Alliance’-এর আত্মপ্রকাশ: সভাপতি রহমত, সম্পাদক সোহেল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে ‘Humanity And Sports Alliance’-এর আত্মপ্রকাশ: সভাপতি রহমত, সম্পাদক সোহেল

শাহিন হাওলাদার, বাকেরগঞ্জ:

“মানবতা, ক্রীড়া ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে চলবো মোরা একসাথে, অর্জন করবো মানবতাকে”—এই বলিষ্ঠ শ্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ‘Humanity And Sports Alliance’ নামে একটি নতুন সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ এলাকাসহ দেশে ও প্রবাসে অবস্থানরত একঝাঁক উদ্যমী যুবক ও সমাজসেবীদের নিয়ে এই মানবিক প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করলো।

গত ৮ মে ২০২৬ তারিখে ১০১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠনের মধ্য দিয়ে অনলাইনে সংগঠনটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এতে ‘এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারী-কে সভাপতি এবং ‘ম্যারিয়ট ক্যাটারিং ইভেন এন্ড সাপ্লাইয়ার’-এর প্রতিষ্ঠাতা মোঃ সোহেল শাহরিয়ার-কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

আগামী এক বছর মেয়াদী এই কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন:

  • সহ-সভাপতি: শাহাদত হোসেন নয়ন, মর্তুজা মল্লিক লালন ও কাওছার হাওলাদার।

  • যুগ্ম সাধারণ সম্পাদক: নাজমুল হক ও শাকিব।

  • সাংগঠনিক সম্পাদক: মনির হোসেন হাওলাদার; সহ-সাংগঠনিক সম্পাদক: ইউনুস খান।

  • অন্যান্য সম্পাদকীয় পদ: কোষাধ্যক্ষ ফাইজুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহীম সবুজ, প্রচার সম্পাদক সজল আহম্মেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল-আমিন মৃধা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুনায়েদ আল নাইম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাজাহারুল ইসলাম শাওন, সমাজ কল্যাণ সম্পাদক এনায়েত খান, আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রাসেল মিয়া, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম এবং ধর্ম ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম অমি।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারী এক প্রতিক্রিয়ায় জানান, ‘Humanity And Sports Alliance’ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং নিছক মানবিক তাগিদ থেকে গঠিত হয়েছে। তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো মানবসেবা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখা আমাদের প্রধান উদ্দেশ্য।”

সাধারণ সম্পাদক মোঃ সোহেল শাহরিয়ার জানান, স্থানীয় যুবকদের পাশাপাশি প্রবাসীদেরও এই সংগঠনে সম্পৃক্ত করা হয়েছে যাতে খয়রাবাদসহ গোটা উপজেলার আর্ত-সামাজিক উন্নয়নে বড় পরিসরে কাজ করা যায়। নবগঠিত এই কমিটির আত্মপ্রকাশে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয় সচেতন মহল আশা করছেন, এই সংগঠনের মাধ্যমে এলাকার দুস্থ মানুষের সেবা এবং ক্রীড়া সংস্কৃতির মান উন্নয়ন ত্বরান্বিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট