1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হ/ত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির

ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হ/ত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হ/ত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বহুল আলোচিত শিশু ইলিয়াছ আলী হত্যা মামলার অন্যতম পলাতক আসামি নাসির উদ্দিন (৪৭)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা এলাকা থেকে জামালপুর সিপিসি-১ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নাসির উদ্দিন ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু ইলিয়াছ আলী (১০) ঝিনাইগাতী উপজেলার গান্দিগাঁও এলাকার গাজীর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী নাসির উদ্দিন ও তার সহযোগীদের সঙ্গে গাজীর রহমানের পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতা চলছিল।

নিখোঁজের পর নদী থেকে মরদেহ উদ্ধার

গত ১০ সেপ্টেম্বর ২০২৫ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শিশু ইলিয়াছ। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরদিন ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

পরবর্তীতে ১১ সেপ্টেম্বর গভীর রাতে স্থানীয় কালঘোষা নদী থেকে ভাসমান অবস্থায় ইলিয়াছের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্টে পুলিশ শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায়। এ ঘটনায় নিহতের বাবা গাজীর রহমান বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত

হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই প্রধান আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরপর থেকেই র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাবের বক্তব্য: র‌্যাব-১৪-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট