1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জ সীমান্তের শূন্য রেখা থেকে উদ্ধার সেই বৃদ্ধ অবশেষে ফিরলেন পরিবারের কোলে! পঞ্চগড়ে নির্ধারিত সময়ের আগেই গোপনে ৩ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা! কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে খেলার মাঠ থেকে হাসপাতাল: বল পাশের বাড়িতে পড়ায় ৩ শিক্ষার্থীকে পিটিয়ে জখম বাঘায় টিআর কর্মসূচির আওতায় কারিগরি ল্যাব উদ্বোধন করলেন ইউএনও শাম্মী আক্তার জামালপুর সীমান্তে শূন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে! পঞ্চগড়ে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় অভিযোগ পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি ও দুই নবজাতকের মৃত্যুতে তদন্ত শুরু পীরগঞ্জে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় অনন্য উদ্যোগ কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাফল্যের অনন্য রেকর্ড: ছয় মাসে পাঁচবার জেলার শ্রেষ্ঠ থানা পঞ্চগড় সদর!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
সাফল্যের অনন্য রেকর্ড: ছয় মাসে পাঁচবার জেলার শ্রেষ্ঠ থানা পঞ্চগড় সদর!

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:

আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ সার্বিক কর্মমূল্যায়নে পঞ্চগড় জেলায় আবারও শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে পঞ্চগড় সদর থানা। মে ২০২৬ মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। অত্যন্ত গৌরবময় বিষয় হলো, গত ছয় মাসের মধ্যে এই নিয়ে টানা পাঁচবার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়ে সাফল্যের এক অনন্য রেকর্ড গড়ল পঞ্চগড় সদর থানা।

থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলামের দক্ষ নেতৃত্বে এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার কারণেই এই ধারাবাহিক সাফল্য বজায় রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সভায় পঞ্চগড়ের পুলিশ সুপার সফল কর্মমূল্যায়নের স্বীকৃতিস্বরূপ পঞ্চগড় সদর থানার ওসি মোঃ আশরাফুল ইসলামের হাতে শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মে মাসে পঞ্চগড় সদর থানা এলাকায় রেকর্ড পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আদালতের সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে অসামান্য ও সফল ভূমিকা রাখার কারণে এই থানাকে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সামুয়েল সাংমা, অতিরিক্ত পুলিশ… (দেবীগঞ্জ সার্কেল), ডিআইও-১, জেলা গোয়েন্দা (ডিবি) শাখার কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

থানার সামগ্রিক এই সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও চমক দেখিয়েছে পঞ্চগড় সদর থানা। মে মাসের কর্মমূল্যায়নে একই থানার এসআই আসাদুজ্জামান জেলার শ্রেষ্ঠ এসআই (সাব-ইন্সপেক্টর) এবং এএসআই তপন কুমার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়ে বিশেষ সম্মাননা লাভ করেছেন।

টানা সাফল্যের এই গৌরব অর্জন প্রসঙ্গে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, “এই গৌরব ও স্বীকৃতি শুধু আমার একার নয়। এটি পঞ্চগড় সদর থানার প্রতিটি কর্মকর্তা ও কনস্টেবলের দিনরাত পরিশ্রমের সম্মিলিত ফল। কাজের এমন রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দের এবং এটি ভবিষ্যতে আমাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আরও বেশি উৎসাহ জোগাবে। আমরা আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে পঞ্চগড় সদরকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এ জন্য আমি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট