1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবি সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশ ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ ক্ষেতলালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণ: ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি গ্রেফতার শেরপুরে কিশোরীদের কর্মসংস্থান ও হাঁস-মুরগি পালনে দিনব্যাপী প্রশিক্ষণ শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রদর্শনীর উদ্বোধন কেন্দুয়ায় ৭ বছরের কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে জন্মদাতা পিতা গ্রেফতার শ্রীপুরে কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় রাস্তা ও ড্রেন প্রকল্পের উদ্বোধন: অবসান হচ্ছে যুগান্তকারী ভোগান্তির পদ্মা ভাঙন থেকে চারঘাট-বাঘা রক্ষায় জরুরি প্রকল্পের উদ্বোধন মধুপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: রোপণ করা হলো এক হাজার তালের চারা বাঘার চকরাজাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন: বিএনপি ও যুবদল নেতাদের অংশগ্রহণ

পাঁচবিবি সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশ ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
পাঁচবিবি সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশ ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

আপডেট: ১৪ জুন ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা সীমান্ত দিয়ে এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক ও কড়া তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি ওই বৃদ্ধকে পুনরায় ভারতের সীমান্তে ফেরত পাঠালে বিএসএফ তাঁকে আবার সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) বসিয়ে রাখে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত ওই বৃদ্ধকে শূন্যরেখার একটি ডোবার পাশে বসিয়ে রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

শূন্যরেখায় বৃদ্ধ, দুই সীমান্তে টানটান উত্তেজনা

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আনুমানিক ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ সীমান্তের শূন্যরেখায় একটি ডোবার মধ্যে বসে আছেন। ডোবার বাংলাদেশ অংশে বিজিবি সদস্য ও স্থানীয় উৎসুক গ্রামবাসী অবস্থান নিয়েছেন। আর ঠিক অপর পাশে সতর্ক অবস্থানে রয়েছে বিএসএফ।

স্থানীয় কৃষকেরা জানান, সকালে সীমান্তসংলগ্ন মাঠে কাজ করার সময় ওই বৃদ্ধ তাঁদের কাছে এসে ক্ষুধার্ত কণ্ঠে খাবার ও পানি চান। এ সময় তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে জানান, ভোরের দিকে বিএসএফ সদস্যরা তাঁকে জোর করে তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।

কৃষকেরা বিষয়টি তাৎক্ষণিকভাবে হাটখোলা বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধকে ভারতীয় সীমান্তে ফেরত পাঠান (পুশব্যাক)। কিন্তু বিএসএফ তাঁকে নিজেদের অভ্যন্তরে গ্রহণ না করে উল্টো আবারও শূন্যরেখায় এনে বসিয়ে রাখে।

বিএসএফের ক্যাম্পে আরও মানুষ জড়ো করার খবর

হাটখোলা গ্রামের বাসিন্দা বাবু হোসেন বলেন, “বৃদ্ধ লোকটি প্রচণ্ড তৃষ্ণার্ত ও ক্লান্ত ছিলেন, আমরা মানবিক কারণে তাঁকে পানি দিয়েছি। বিজিবি তাঁকে ভারতের দিকে ফেরত পাঠালেও বিএসএফ তা মানছে না।” তিনি আরও জানান, ভারতের মথুরাপুর বিএসএফ ক্যাম্পের কাছে আরও বেশ কিছু বাংলাভাষী মানুষকে জড়ো করে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়দের আশঙ্কা, সুযোগ বুঝে তাঁদেরও বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হতে পারে।

বিজিবির কড়া নজরদারি

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিএসএফ এক ভারতীয় বৃদ্ধকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছিল। আমাদের জওয়ানদের কঠোর তৎপরতায় তা প্রতিরোধ করে তাঁকে পুশব্যাক করা হয়েছে। তিনি নিশ্চিতভাবেই ভারতের নাগরিক।”

এই ঘটনার পর থেকে পাঁচবিবি সীমান্তে বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে (অ্যালার্ট) রয়েছেন। ঘটনার সুষ্ঠু মীমাংসার জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট