1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীতে দলিল জালিয়াত মাসুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে দলিল জালিয়াতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধনে অংশগ্রহণকারীরা
নালিতাবাড়ীতে কথিত দলিল জালিয়াত মাসুদ পারভেজের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন—ভুয়া দলিল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে কথিত দলিল জালিয়াত মাসুদ পারভেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার রাজনগর ইউনিয়ন ভূমি অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, মাসুদ পারভেজ কোনো রেজিস্ট্রেশনধারী দলিল লেখক বা বেন্ডার নন। তারপরও তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা মানুষের নামে ভুয়া দলিল, পর্চা ও খারিজ তৈরি করে আসছেন। এতে একদিকে লাইসেন্সধারী দলিল লেখকদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে গ্রাহক ও ভূমি অফিসে তৈরি হচ্ছে জটিলতা ও বিড়ম্বনা।

এ সময় বক্তব্য রাখেন— বিএনপি নেতা আশরাফুল আলম সাদা, দলিল লেখক আলী হোসেন, সেলিম মিয়া, মানবাধিকারকর্মী আব্দুল হান্নানসহ আরও অনেকে। তাঁরা সবাই একবাক্যে বলেন, ভুয়া দলিল তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণা করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা দাবি জানান—

  • মাসুদ পারভেজকে সরকারি বিভিন্ন অফিসে প্রবেশ নিষিদ্ধ করা,

  • তাঁর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া,

  • এবং সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত সেবাকে হয়রানিমুক্ত রাখা।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার বিভিন্ন স্তরের শতাধিক মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট