1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

ঝিনাইগাতীতে বিদেশী মদসহ ৫ মাদককারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে বিদেশী মদ ও মাদককারবারিদের আটক করা হয়েছে।
ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে বিদেশী মদ ও মাদককারবারিদের আটক করা হয়েছে।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল বিদেশী মদসহ পাঁচ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) রাতভর উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সন্ধ্যাকুড়া এলাকার আব্দুছ সামাদের ছেলে কুখ্যাত মাদক সম্রাট মো. রাসেল মিয়া (২৮), পশ্চিম সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সাকিব আল হাসান (১৯), একই গ্রামের সেলিম মিয়া (২৩), নলকুড়া রাবারড্যাম এলাকার মৃত ডা. আঃ হাই-এর ছেলে শাহাদাত হোসেন এবং কুছাইকুড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে অটোচালক মোহাম্মদ আলী ওরফে আরমান (২৯)।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার দুটি টিম পৃথক অভিযান চালায়। প্রথমে মাদক সম্রাট রাশেল মিয়ার বাড়ি ঘিরে ফেলে পুলিশ এবং তার স্বীকারোক্তি অনুযায়ী খাটের নিচ থেকে ৩০ বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার করা হয়। পরে সাকিব, সেলিম, শাহাদাত ও আরমানের কাছ থেকে আরও ২৫ বোতল মদ এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে ওসি মো. আল আমিন বলেন,
“জেলা পুলিশ সুপার আমিনুল স্যারের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদক জিরো টলারেন্স কার্যকর করতে আমরা দিনরাত কাজ করছি। মাদক চক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত ঝিনাইগাতী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট