1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পাইকগাছায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় অংশ নেন হাজারো নেতাকর্মী।
খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় অংশ নেন হাজারো নেতাকর্মী।

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে পাইকগাছা পৌরসভা মাঠে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিকের সভাপতিত্বে এ কর্মী সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক এম আরজ আলী শান্ত। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু এবং বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান বেলাল, জিএম আনিসুর রহমান, লিটন মোল্লা, মাহবুবর রহমান নান্টু, এডভোকেট এস্কেন্দার মির্জা, রুবেল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রেজাউল ইসলাম ও শাহিনুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব, কয়রার আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্যা ইউনুস আলী।

সভাটি পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আহমেদ গাজী। কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, বিশ্বজিৎ সাধু, সাদ্দাম হোসেন, মিনারুল ইসলাম মিন্টুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।

এ সময় উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের হাজারো নেতাকর্মী মিছিল সহকারে কর্মী সভায় যোগ দেন, যা সমগ্র এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট