1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের দুই যাত্রীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক, নিহত শিশুসহ দুই যাত্রী।
পঞ্চগড়ে ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক, নিহত শিশুসহ দুই যাত্রী।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:
পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড ডাংগাপাড়া এলাকায় ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ দুই ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

নিহতরা হলেন:

  • পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের সাত বছরের ছেলে ইয়াসিন আলী

  • অমরখানা বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ৫৫ বছরের ছেলে আহমদ আলী

আহতরা হলেন:

  • চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫)

  • নিহত শিশু ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০)

  • কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)

আহতদের মধ্যে ইজিবাইক চালক শরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয়রা জানান, একটি ইজিবাইক পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু ইয়াসিন ও আহমদ আলীকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. শামসুল আরেফিন বলেন, “সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ৫ জনকে আনা হয়। এর মধ্যে ২ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে রংপুরে রেফার করা হয়েছে।”

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক মাইক্রোবাস ও ট্রাকটিকে আটক করে এবং প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট