1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে
টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতি
টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতি

আশিকুর রহমান, গাজীপুর :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি সফলভাবে পালনের লক্ষ্যে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে টঙ্গীর আউচপাড়া প্রভাষক বসির উদ্দিনের নিজ বাসভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। সঞ্চালনায় ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি)।

সভায় সভাপতির বক্তব্যে প্রভাষক বসির উদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর প্রতিষ্ঠিত বিএনপি আজও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

প্রস্তুতি সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি, সেগুলোর সফল বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্নবীকরণের দিন।

এসময় বক্তারা জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে ব্যাপক লোকসমাগম ঘটানোর আশ্বাস দেন।

সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকতিয়ার হোসেন, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক হোসেন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব জহুরুল হক, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম কাজল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রত্যয় বেপারী প্রমুখ।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট