1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে
গাজীপুর টঙ্গীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রঙিন ব্যানার ও পোস্টার হাতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা।
গাজীপুর টঙ্গীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রঙিন ব্যানার ও পোস্টার হাতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা।

আশিকুর রহমান, গাজীপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রা বিকেলে কলেজগেইট থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে এসে পথসভায় পরিণত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা রঙিন ব্যানার ও পোস্টার হাতে রেখেছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মুহাম্মদ আলেক, টঙ্গী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন দেওয়ান, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বাট, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ।

শোভাযাত্রা শেষে পথসভায় সালাহউদ্দিন সরকার বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে প্রার্থীকে মনোনয়ন দেবে, আমরা তাকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।”

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগের কথা স্মরণ করে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট