1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

নোয়াখালীতে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে
নোয়াখালীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা ওজি উল্যাহকে নিয়ে পুলিশ
নোয়াখালীর কবিরহাটে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা ওজি উল্যাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওজি উল্যাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং ধানসিঁড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মৃত দুধা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকারের পতনের পর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার হন বিএনপি নেতা ওজি উল্যাহ। এরপর থেকেই তার বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠতে থাকে।

গত ৩০ আগস্ট (শনিবার) বিকেলে স্থানীয়রা তাকে ৩ বস্তা সরকারি চাল খোলা বাজারে বিক্রির সময় আটক করে। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় সেখান থেকে মোট ৪৩ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন সচিবের জিম্মায় রাখা হয়। অভিযোগ রয়েছে, ডিলার ওজি উল্যাহ নিয়মিত বিতরণস্থল পরিবর্তন করে এভাবে অনিয়ম চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. ছালেহ উদ্দিন বাদী হয়ে সোমবার (১ সেপ্টেম্বর) কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, “এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট