1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের জমকালো উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে
চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনে অতিথি ও খেলোয়াড়রা উপস্থিত
চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনে অতিথি ও খেলোয়াড়রা উপস্থিত

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সূখীপীর উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক গঠন ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে। মাদক, মোবাইল আসক্তি ও অনৈতিক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণরা নিজেদের পরিবর্তন করতে পারলে দেশ ও সমাজেরও ইতিবাচক পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ¦ অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, সাতনালা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এফ এম মোরশেদ উল আলম, সূখীপীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব আলী, জেলা ফুটবল রেফারী কমিটির সদস্য নুরুজ্জামান বেলালসহ উপজেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

প্রথম দিনের উদ্বোধনী খেলায় সাতনালা ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে অমরপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন হারুনুর রশীদ, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফয়জার রহমান ও সাদ্দাম হোসেন এবং চতুর্থ রেফারি ছিলেন জাকির হোসেন।

টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আসাদুল হক, খাইরুল ইসলাম, রুহুল হক, ফরহাদ হোসেন, তাহমিদ বারী মিঠু, ফারহান তানভীর ও মহসিন আলীসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট