1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি Published: ৭ জুন, ২০২৬

নওগাঁ: নওগাঁর রাণীনগরে গাছ কেটে ফেলে অন্যের মালিকানা জমি জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ভুক্তভোগী পরিবারের এক গৃহবধূকে হেনস্তা করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। রাণীনগর উপজেলার রঞ্জনিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

জমি দখল ও গাছ কাটার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খলিশাকুঁড়ি গ্রামের সাহার আলীর নিকট থেকে ২০০৪ সালে রঞ্জনিয়া মৌজার দুই দাগে সাড়ে ১৬ শতক জমি কিনেন রঞ্জনিয়া গ্রামের আব্দুল জলিল। সেই থেকে ক্রয় মালিকানামূলে তিনি সেখানে বসতবাড়ি ও বাগান করে ভোগ দখলে ছিলেন।

অভিযোগ উঠেছে, শনিবার (৬ জুন) দুপুরের দিকে হঠাৎ করে ক্রয় ও ওয়ারিশমূলে মালিকানা দাবি করে একই গ্রামের জাহিদুল, তার ছেলে সাইফুলসহ পরিবারের লোকজন ও বেশ কয়েকজন আত্মীয়-স্বজন ওই জমিতে হানা দেয়। তারা আব্দুল জলিলের রোপণকৃত ১৪ থেকে ১৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এবং প্রায় ৬ শতক জমি জোরপূর্বক দখলে নিয়ে বেড়া দেয়।

ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা

ভুক্তভোগী আব্দুল জলিল জানান, “ঘটনার দিন আমি বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা জোরপূর্বক আমার সম্পত্তির গাছ কেটে জমি দখল করেছে। এ সময় আমার ছেলের স্ত্রী ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তারা তাকে শারীরিকভাবে হেনস্তা করে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর থেকে প্রতিপক্ষের লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচারের জন্য মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

প্রতিপক্ষের দাবি

জমি দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ জাহিদুলের ছেলে সাইফুল বলেন, “আমরা অন্যের কোনো সম্পত্তি দখল করিনি। আমাদের ক্রয়কৃত এবং ওয়ারিশমূলে প্রাপ্ত সম্পত্তি আমাদের দখলেই ছিল এবং আছে। শনিবার সেখানে আমরা মালিকরা মিলে জঙ্গল পরিষ্কার করে বেড়া দিয়েছি। সেখানে কাউকে হেনস্তা বা মোবাইল কেড়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।”

পুলিশের বক্তব্য

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, “এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট