1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে
মনিগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি আবু সাইদ চাঁদসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
মনিগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি আবু সাইদ চাঁদসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলার ৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও ৩১ দফা মূল্যায়ন বিষয়ক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফকরুল হাসান (বাবলু) ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম মলিন।

সভায় সভাপতিত্ব করেন মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন (রিয়াল)। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ (মুকুল) এবং মোঃ সাইদুর রহমান (কালু)।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, “আপনারা ধানের শীষের প্রতীককে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।”

সভায় বক্তারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট