1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বৈষম্যবিরোধী আন্দোলন ব্যর্থ হলে ছাত্ররা আবার ছাত্রলীগে ফিরত: শামীম পাটোয়ারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে
শামীম হায়দার পাটোয়ারী টক শোতে বক্তব্য
শামীম পাটোয়ারী: আন্দোলন ব্যর্থ হলে অনেক ছাত্র আবার ছাত্রলীগে ফিরত

নিউজ:

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সম্প্রতি এক টক শোতে বলেছেন, যদি বৈষম্যবিরোধী আন্দোলন ব্যর্থ হতো, অনেক ছাত্র আবারও ছাত্রলীগে ফিরে যেতেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন ব্যবস্থা এলোমেলো হয়ে গিয়েছিল এবং সেই সময় ছাত্রদের ওপর সহিংসতা চলছিল। তখন মানুষ রাস্তায় নেমেছিল। আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা এখন মনে করছে, আন্দোলন না করলে বিএনপিকে ২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। যদি আন্দোলন ব্যর্থ হতো, অনেকেই বলত, আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছি, এবার আবার ছাত্রলীগে ফিরছি।”

শামীম পাটোয়ারী আরও মন্তব্য করেন, “ঐকমত্য কমিশন জটিলতা বাড়াচ্ছে। আন্দোলনটি তখন সহজ ছিল—শুধু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং আওয়ামী লীগের পতন ঘটানোই লক্ষ্য ছিল। পরে অনেক জটিল নিয়ম ও প্রক্রিয়া যুক্ত করা হয়েছে, যা থেকে বের হওয়া কঠিন। মূলত, ঐকমত্য কমিশন এই জটিলতা সৃষ্টি করছে।”

সরকারের দায়িত্বের বিষয়ে তিনি বলেন, “৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত ছিল। এখন শান্তিপূর্ণ ব্যবস্থাপনা করা কঠিন হয়ে গেছে। সংবিধানে তিন তিন ছয় মাসের মধ্যে নির্বাচনের কোনো ব্যতিক্রম নেই। দেশ যখন সঠিকভাবে পরিচালিত হয় না, তখন সময়মতো নির্বাচন দেওয়া সরকারের জন্য সবচেয়ে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ পদক্ষেপ হতো। এখন পরিস্থিতি এমন জটিল হয়ে গেছে যে শান্তিপূর্ণ ট্রানজিশন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বিএনপির ওপর অনেক বড় দায়িত্ব রয়েছে—দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে তাদেরকে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত এবং সুষ্ঠু উদ্যোগ নিতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট