1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নালিতাবাড়ীতে বিজিবির অভিযানে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া ৭৫ কেজি ভারতীয় এলাচ
নালিতাবাড়ীতে বিজিবির বিশেষ অভিযানে উদ্ধারকৃত ভারতীয় এলাচ।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তবর্তী পানিহাতা এলাকায় বিশেষ অভিযানে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৩৫ মিনিটে টহল দল পানিহাতা এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা চোরাই মালামাল ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ৭৫ কেজি এলাচ উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট