1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বাকেরগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জ নিয়ামতি বাজারে ডাচ-বাংলা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠান
বাকেরগঞ্জে নিয়ামতি বাজারে ডাচ-বাংলা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন ও দোয়া-মোনাজাতের ছবি।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে ডাচ-বাংলা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় টি অ্যান্ড টি রোডের মল্লিক প্যালেসে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জালাল উদ্দিন রেজা এবং সঞ্চালনা করেন ডাচ-বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. শাহজাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের রিজিওনাল ম্যানেজার এইচ এম কামরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সিকদার, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এইচ এম মিরন, সমাজসেবক নেছার উদ্দিন খান, বিশিষ্ট সমাজসেবক জালাল উদ্দিন রেজার সহধর্মিণী মিসেস তানিয়া খান, সাংবাদিক গোলাম মোস্তফা তুহিনসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকার দুই শতাধিক মানুষ।

বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ডাচ-বাংলা ব্যাংকের এই উদ্যোগ নেয়া হয়েছে। এই শাখা থেকে একাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, DPS ও FDR হিসাব খোলা যাবে, বিদ্যুৎ বিল ও বীমার টাকা জমা দেয়া যাবে, একাউন্টে কোন বার্ষিক সার্ভিস চার্জ নেই, একাউন্ট খোলার সঙ্গে সঙ্গে ফ্রি ভিসা এটিএম কার্ড পাওয়া যাবে। এছাড়া সঞ্চয়ী, ব্যবসায়ী ও স্টুডেন্ট একাউন্ট খোলা যাবে এবং বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের উপর বোনাস সুবিধাও থাকবে। শাখায় চেকবই ও সব ধরনের ঋণ সুবিধা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

সভাপতির বক্তব্যে জালাল উদ্দিন রেজা বলেন, “স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য প্রসারিত করে সাবলম্বী হতে পারবেন এবং নিরাপদে সঞ্চয় রাখতে পারবেন।” তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট