1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নোয়াখালীতে ডিবি’র অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার-২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ী এবং উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট
নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জেলায় ডিবি পুলিশ জানায়, গত শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ৮নং ওয়ার্ডস্থ মাধবসিংহ সাকিনের বাইতুন নুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। অভিযানে মোঃ ইউসুফ (৪০), পিতা-মৃত লেদু মিয়া, সাং—মাধবসিংহ (মানিক টেইলার্সের বাড়ী) এবং মোঃ আজাদ (৩০), পিতা-মৃত নুর আলম চৌধুরী, সাং-দিলিলপুর (নুর বক্স হাজী বাড়ী), উভয় বেগমগঞ্জ, নোয়াখালীকে আটক করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “এসআই (নিঃ) ওসমান গনি সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।”

ওসি আরও জানান, আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ সকল অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনার মাধ্যমে স্থানীয়রা জানান, ডিবি পুলিশের নিয়মিত অভিযান এলাকায় মাদক ব্যবসায়ীদের জন্য শক্ত বার্তা হিসেবে কাজ করছে। নাগরিকদের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে ডিবি পুলিশ এবং স্থানীয় প্রশাসনের এই ধরনের পদক্ষেপ জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট