1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

ডিএমপিতে বড় রদবদল: পাঁচ কর্মকর্তা নতুন দায়িত্বে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
ডিএমপি অফিসে বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের নতুন দায়িত্ব গ্রহণ সংক্রান্ত সংবাদ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচজন কর্মকর্তাকে রদবদল করে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত অফিস আদেশে এই পরিবর্তন কার্যকর করা হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্স জানিয়েছে, গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজা গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে, ওয়ারী থানার অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে লাইনওআর এম এ রউফ খান ওয়ারী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। এছাড়া, লাইনওআর রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানানো হয়, এই রদবদল সরকারি নিয়ম অনুযায়ী কার্যক্রমে আরও দক্ষতা, প্রশাসনিক স্বচ্ছতা এবং অপরাধ দমন কার্যক্রমে স্বচ্ছতা আনার লক্ষ্যে করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট