1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত পোশাক শ্রমিকরা।
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত পোশাক শ্রমিকরা।

আশিকুর রহমান, গাজীপুর :
গাজীপুরের বাসন সড়ক এলাকায় বকেয়া বেতনের দাবিতে আলিফ ক্যাজুয়াল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিকদের দাবি—তাদের তিন মাসের বকেয়া বেতন রয়েছে। অথচ কারখানা কর্তৃপক্ষ এক মাসের পাওনাও পরিশোধ করেনি। এ অবস্থায় আজ সকালে শ্রমিকরা আন্দোলনে নামলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

এ ঘটনায় শিল্প পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ২০ জন শ্রমিক আহত হন।

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, গত ২৮ আগস্ট কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করেছিল এবং আজ তা খোলার কথা ছিল। তবে শ্রমিকরা বেতন না পাওয়ায় রাস্তায় নেমে আসে। তিনি বলেন, আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট