1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

গাজীপুরের শ্রীপুরে র‍্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় দুই মামলা, আটক ১৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে র‍্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় যৌথবাহিনীর অভিযানে আটক ১৪ জন।
গাজীপুরের শ্রীপুরে র‍্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় যৌথবাহিনীর অভিযানে আটক ১৪ জন।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে ‘অস্ত্রসহ’ আটকের পর র‍্যাব সদস্যদের অবরুদ্ধ করার ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুই নারীসহ ১৪ জনকে আটক করেছে। র‍্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, আটক মোশারফ একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছে একাধিক অবৈধ অস্ত্র থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাকে অস্ত্রসহ হাতে-নাতে আটক করা হয়। তবে মোশারফের স্বজন ও স্থানীয়রা দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা র‍্যাবের গাড়ি ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে।

রবিবার বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও জনতার হাতে তারাও আটকা পড়ে। পরে র‍্যাবের আরও কয়েকটি গাড়ি পৌঁছালে সেগুলোও অবরুদ্ধ হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে কৌশলগত লাঠিচার্জ চালায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা উত্তেজনার পর জনতা ছত্রভঙ্গ হয়। এ সময় পুরো বরমী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিযান শেষে যৌথবাহিনী ১৪ জনকে আটক করে। সোমবার দুপুরে র‍্যাব আটক ব্যক্তিদের শ্রীপুর থানায় হস্তান্তর করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে—একটি অস্ত্র আইনে এবং আরেকটি সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে। মামলায় আটক ১৪ জন ছাড়াও নাম উল্লেখ করে আরও ৮ জন ও অজ্ঞাতনামা প্রায় ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট