1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
জামালপুরে বিএনপি নেতা মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
জামালপুরে বিএনপি নেতা মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

মাসুদ রানা, জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও ৫ নং ইটাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জাগরনী বাজারে আয়োজিত এ ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, আনোয়ার হোসেন একজন ক্লিন ইমেজের নেতা। একটি কুচক্রীমহল তার জনপ্রিয়তা নষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইটাইল ইউনিয়ন জাতীয়তাবাদী উলামা দলের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম হামিদ, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মো. এরশাদ আলম, ওয়ার্ড উলামা দলের সভাপতি আবুল ফজল, পিয়ারপুর শাহীদা খায়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার, শিক্ষক সিরাজুল ইসলামসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, বিএনপি নেতা আনোয়ার হোসেনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে হেয় করার চেষ্টা করছে। তারা অপপ্রচারকারীদের দ্রুত শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে মো. আনোয়ার হোসেন বলেন, “আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। কোনো দুর্নীতির সঙ্গে আমি সম্পৃক্ত নই।”

মানববন্ধন শেষে জাগরনী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট